জগতপুর কলেজ
স্থাপিতঃ ১৯৯৫
একজন শিশু জন্ম গ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। তার মেধা ও প্রতিভা বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে জগতপুর কলেজ পরিবারও বদ্ধপরিকর। অধ্যক্ষ, (ভারঃ) জগতপুর কলেজ। বিভূতি ভূষন সরকার ...


