
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে (রূপনগর) একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি বাংলাদেশের সরকারী বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি একাধারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় 3 হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
