BAGADI GIRLS DAKHIL MADRASAH
SADAR,SHARIATPUR. EIIN : 113643

মাদরাসা শিক্ষার গুরুত্ব :
১। বিজ্ঞানের অগ্রযাত্রার শামিল: বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমান মাদরাসা শিক্ষা পিছিয়ে নেই। আজকে মাদরাসা থেকে দাখিল ও আলিম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষা পাস করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে এবং বিজ্ঞানের অগ্রযাত্রার পথে তাদের প্রচেষ্টা দিয়ে নতুন মাত্রা যোগ করছে।

২। কৃষি উন্নয়ন : দেশের অধিকাংশ লোকই কৃষক। বর্তমানে মাদরাসা শিক্ষায় কৃষিবিজ্ঞান পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে। মাদরাসায় শিক্ষিতরা যাতে এক্ষেত্রে যথাযথ অবদান রাখতে পারে, সেজন্য এখানে কৃষি শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে।

৩। চিকিৎসা বিজ্ঞানে অংশগ্রহণ : বর্তমানে মাদরাসা থেকে আলিম পাস করে মেধাবি ছাত্ররা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। ফলে তারাও ডাক্তার হয়ে দেশের মানুষের সেবাকার্যে অংশগ্রহণ করছে। ভাই দাখিল ও আলিম শ্রেণিতে এ বিষয়ে পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও শিক্ষকের ব্যবস্থা করা দরকার।

৪। ইসলামি শিক্ষা : মাদরাসাগুলো ইসলামি শিক্ষার প্রধান কেন্দ্রস্থল মাদরাসা শিক্ষার মাধ্যমে মানুষ হালাল, হারাম, ফরয, ওয়াজিব, সুন্নাত, মাকরূহ ও ভালোমন্দ পার্থক্য করে জীবনযাপন করতে পারে। সুতরাং এ শিক্ষা ব্যবস্থার ভূমিকা অনস্বীকার্য।

৫। মাদরাসা শিক্ষার বর্তমান অবস্থা : আধুনিক বিজ্ঞানের যুগে প্রচলিত শিক্ষার তুলনায় মাদরাসা শিক্ষা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। সরকার ও ধর্মপ্রাণ মুসলমানদের সহায়তায় এসব প্রতিষ্ঠান আজও তাদের জ্ঞান-বিজ্ঞানের মহৎ কাজ চালিয়ে যাচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষা উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। তবে সরকার মাদরাসা শিক্ষার মূল্যায়নস্বরূপ মাদরাসা ছাত্রদেরকে বি. সি. এস. পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করেছে।

উপসংহার : একথা সত্য যে, খাঁটি মুসলমানদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের নিশ্চয়তা একমাত্র মাদরাসা শিক্ষাই দিতে পারে। কারণ এতে ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয় ঘটানো হয়েছে।

এক নজরে গুরুত্বপূর্ণ মেন্যু