চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিকও ইতিহাস খ্যাত ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান চরপাড়া মেহাম্মদিয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসা, এতদঞ্চল তথা বাংলাদেশের অন্যতম খ্যাতনামা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। সুনাগরিক তৈরীর একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনলাইনে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চলমান ও বিশ্বের ছন্দে তাল মিলিয়ে অত্র মাদ্রাসা ক্রমশঃ অগ্রসরমান। সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত সূচনাকে আমি স্বাগত জানাই-জানাই আন্তরিক মোবারকবাদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরপথে এ নবযাত্রায় এ মাদ্রাসার, সুপার, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভ কামনা। আল্লাহ হাফেজ।