Latest Notice

Academic
History

বাইশরশি শিবসুন্দরী একাডেমী

বাইশরশি শিবসুন্দরী একাডেমীর ইতিহাস এক বিচিত্র বর্ণের সপ্নীল ইতিহাস।


ব্রিটিশ আমল, পাকিস্থান আমল আর স্বাধীন বাংলাদেশ এই তিন আমলের স্বাক্ষী বাইশরশি শিবসুন্দরী একাডেমী। বর্তমানে দেশের বিদ্যালয় সমূহের মধ্যে এ একাডেমী এক বিশেষ স্থান অধিকার করে আছে। এ বিদ্যানিকেতনটি মাতৃজঠর থেকে আলোর মুখ দেখেছিল সেই বৃটিশ শাসনামলে। কালের বিচিত্র অভিজ্ঞতার বিদ্যানিকেতনটি পরিণত হয়েছে এক প্রতিষ্ঠিত বিদ্যাঙ্গনে। এ শতাব্দী জীবন কালে সে তৈরী করেছে দেশবরণ্যে বহু মেধাসম্পন্ন ব্যক্তিত্ব।

বাইশরশি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্তর্গত সদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। এটি ভাঙ্গা এবং সদরপুর থানার সীমান্তবর্র্তী মিলন স্থলে অবস্থিত। এর পশ্চিমে স্রোতস্মিনী কাটাখালীর খাল প্রবাহিত। দক্ষিণে নুরল্যাগঞ্জ ইউনিয়ন। উত্তরে ডাক্তার বাজার এবং পূর্বে একাডেমীর প্রতিষ্ঠাতা জমিদার বাবুর বাড়ী ও বিশ্ব জাকের মঞ্জিল। ভৌগলিক দিক থেকে তৎকালীন এর অবস্থান এক দুর্গম ও অনুন্নত এলাকায়, এমনি একটি স্থানে প্রথম পর্যায়ে যারা উন্নয়নের গোড়া পত্তন করেন, তারা হচ্ছেন এ বাইশরশি বাবুর বাড়ির জমিদারগণ। পরবর্তীতে যারা নিরলস পরিশ্রম ও আর্থিক সহযোগীতা দিয়ে এর উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন তাঁদের শ্রদ্ধারত চিত্তে স্মরণ করতে হইল।

আজকের বাইশরশি শিবসুন্দরী একাডেমীর জন্ম ১৯১৪ সনে। চিরস্থায়ী বন্দোবস্তোর পর বর্তমান সরকারী রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা জমিদার রাজেন্দ্রবাবুর পূর্বপুরুষেরা বাইশরশির জমিদার বৃটিশ সরকারের নিকট থেকে স্থায়ীভাবে নিয়ে নেয়। শিবসুন্দরী চৌধুরানী রাজেন্দ্রবাবুর জেঠাতভাই জমিদার মহীনচন্দ্র রায়ের স্ত্রী এবং বাহাদুর মাহেন্দ্র নারায়ন রায় চৌধুরীর মাতা। ফরিদপুরের তথা বাংলা ইতিহাস থেকে জানা যায় তৎকালে এতদাঞ্চলে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। জমিদারগণ নিজের সন্তানদের এবং আমত্যবর্গের সন্তানদের শিক্ষার্জনের লক্ষ্যে একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেন। এলাকার ভুস্বামী, সামন্ত্মপ্রভু, আমত্যবর্গ ও পাইক পেয়াদার ছেলেমেয়েদের শিক্ষার জন্য তারা জমিদারকে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অনুরোধ জানান। এছাড়াও বঙ্গভঙ্গরদ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়, বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক সুপ্ত রেঁনেসার হাওয়া লাগে। সে হাওয়া অজপাড়াগাঁয়ের এ বাইশরশি গ্রামেও লাগে। এমনি পটভূমিতে বিশ্বযুদ্ধের দামামা যখন সারা পৃথিবীতে বেজে উঠে ঠিক তখন ১৯১৪ সালে বিশিষ্ট বিদুৎসাহী ন্যায়পরায়ন জমিদার রায় বাহাদুর মহেন্দ্রনারায়ন রায় চৌধুরী তাঁর মাতা শিবসুন্দরী চৌধুরাণীর নামে বাইশরশি জমিদার বাড়ীর সন্নিকটে (পশ্চিম পার্শ্বে) ৮ (৭.৯৩) একর জমির উপর একটি বিদ্যালয় নির্মাণের চিন্তাভাবনা করেন।

অতঃপর স্কুল প্রতিষ্ঠার কাজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রত গতিতে এগোতে থাকে। সুযোগ্য তত্ত্বাবধায়ক কৈলাস চন্দ্র সাহার কর্মতৎপরতায় ও হিসাব রক্ষক রসিক লাল ভৌমিকের অক্লান্ত পরিশ্রমে বিদ্যানিকেতনটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় "শিবসুন্দরী একাডেমী" নামে।


read more...see less

Academic
Head

যিনি বাইশরশি শিব সুন্দরী একাডেমি এর প্রধান হিসেবে নিয়জিত রয়েছেন ।

প্রধান শিক্ষকের বাণী



সময়ের দাবি মেটাতে বাইশরশি শিব সুন্দরী একাডেমি এর অথরিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদ ও সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় এবং অভিভাবকদের আন্তরিকতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়, শিক্ষদের দক্ষতা – আন্তরিকতায় বাইশরশি শিব সুন্দরী একাডেমি, সদরপুর, ফরিদপুর” একটি সুনামধন্য বিদ্যাপীঠ হিসেবে দক্ষিন বঙ্গে জায়গা করে নিয়েছে। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ায় গর্ববোধ করি এবং পরম করুনাময়ের নিকট কৃতজ্ঞতা জানাই। আশা রাখি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহায়তায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম উত্তরত্তোর বৃদ্ধি করতে চেষ্টা অব্যাহত থাকবে।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উৎকৃষ্ট জীবনের স্বপ্ন তোমরা দেখে চলেছ, তারই সিংহতোরণ অন্বেষণের জন্য তোমাদের তৈরি করতে, তোমাদের মধ্যে মূল্যবোধের চেতনা, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রয়াসে ‍উৎসাহ উদ্দীপনা যোগাতে এ প্রতিষ্ঠান সবসময় তোমাদের সঙ্গী হবে। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। এ শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যা বিভা ছড়িয়ে পড়ুক দশদিকে। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন এই প্রত্যাশা রাখি।


read more...see less

Academic
Chairman

যিনি বাইশরশি শিব সুন্দরী একাডেমি এর সভাপতি হিসেবে নিয়জিত রয়েছেন ।

সভাপতির বাণী

জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। মানবতা, শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধরা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে ‘পড় তোমার প্রভুর নামে’ -এই নীতিবাক্যকে মর্মমূলে ধারণ করে ১৯১৪ খ্রিস্টাব্দে ‘শিব সুন্দরী একাডেমি” হাইস্কুল টি’ প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান টি বাইশরশি শিব সুন্দরী একাডেমি ‘’ নামে পরিচিতি পায় । একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোতধারায় জাতি হিসেবে বিশ্ব আসনে আসীন হওয়ার প্রধান হাতিয়ার সুশিক্ষিত মানসম্পদ। তাই মানবসম্পদের সৃষ্টিশীল বিকাশে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী কঠিন বাস্তবতার নিরিখে শিক্ষার্থী তথা নতুন প্রজন্মকে প্রযুক্তিগত ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে তাদের সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন । অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীন শিক্ষানীতির আলোকে, স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে বাইশরশি শিব সুন্দরী একাডেমি সর্বদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানেও উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণিজনসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা রুপায়নে গঠনমূলক সমালোচনাসহ আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের কাম্য


read more...see less

1236

TOTAL STUDENTS

999

TOTAL SCHOLARSHIP

123

STUDENTS ENROLLED

34

CERTIFIED TEACHERS

Latest Academic Functions & Events

Dec 12

TEST EXAM SSC 2024

  • Post Date
  • 04/12/2022
read more...

Jan 01

YEAR FINAL EXAM CLASS SIX 2022

  • Post Date
  • 06/12/2022
read more...

Jan 01

TEACHING TIME CLASS SEVEN

  • Post Date
  • 19/03/2023
read more...

Jan 01

PHYSICAL EXERCISE PRACTICES 2023

  • Post Date
  • 10/10/2023
read more...

WELCOME TO Baish Rashi Shib Sundary Academy

Education is related with every Success.

We are going to publish our exam result in online.We are going to publish our exam result in online.

We are going to publish our examination result in Online. So everyone will get their result from our website.

view more
Learn More
This website is under development.This website is under development.

We are going to publish our examination result in Online. So everyone will get their result from our website.

view more
Learn More
Coming soon , Our online result publications.Coming soon , Our online result publications.

We are going to publish our examination result in Online. So everyone will get their result from our website.

view more
Learn More

OUR TESTIMONIAL

  • WAHT OUR STUDENTS SAYS

    Duis sed odio sit amet nibh vulputate cursus a sit amet mauris. Morbi accumsan ipsum velit. Nam nec tellus a odio tincidunt auctor mauris vitae erat consequat auctor eu in elit. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos.

    #Batch 2018
  • WAHT OUR STUDENTS SAYS

    We are going to publish our examination result in Online. So everyone will get their result from our website. After publishing result in online , You can get your result form here
    We are going to publish our examination result in Online. So everyone will get their result from our website. After publishing result in online , You can get your result form here

    #Batch 0000
  • WAHT OUR STUDENTS SAYS

    Duis sed odio sit amet nibh vulputate cursus a sit amet mauris. Morbi accumsan ipsum velit. Nam nec tellus a odio tincidunt auctor mauris vitae erat consequat auctor eu in elit. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos.

    #Batch 0000
  • WAHT OUR STUDENTS SAYS

    Duis sed odio sit amet nibh vulputate cursus a sit amet mauris. Morbi accumsan ipsum velit. Nam nec tellus a odio tincidunt auctor mauris vitae erat consequat auctor eu in elit. Class aptent taciti sociosqu ad litora torquent per conubia nostra, per inceptos himenaeos.

    #Batch 0000
#
#
#
#

ACADEMIC CALENDER

Events & Calender.

 

Goverment Message

According to Bangladesh Secondary and Higher Secondary Education Ministry , Every Secondary and Higher Secondary have to build their Own Website with inclue every necessary information of Institute.
September 2023